চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সেনা-পুলিশের গাড়িতে আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে গাড়ি আগুনে পুড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এসময় শ্রমিকদের আন্দোলন থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ইট-পাটেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে শ্রমিকরা রাস্তায় এবং সেনাবাহিনী ও পুলিশের ব্যবহার করা লেগুনাতে আগুন ধরিয়ে দেয়।

আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিটে ওই আগুনের খবর পাওয়ার কথা জানিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আব্দুস সামাদ আজাদ বলেন, সেনাবাহিনীর একটি গাড়ি এবং একটি লেগুনাতে আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট পাঠানো হয়। আগুন নির্বাপণ করা হয়েছে। তাদের কাছ থেকে ফিরতি রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে কচুক্ষেতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন।এসময় শ্রমিকরা ইট পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনীর গাড়ি ও লেগুনা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

Banglabid

এই বিষয়ে ভাষানটেক থানার ওসি শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই রাস্তায় ছিলাম। গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

শ্রমিকদের আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওসি শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কচুক্ষেতপুলিশের গাড়িতে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ দশকের সবচেয়ে প্রাণঘাতি বন্যায় স্পেনে ৯৫ জনের মৃত্যু

পরবর্তী

১১ জেলায় ৭৫২ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

পরবর্তী
বাংলাদেশ সরকারের ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং বোর্ডের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ জেলায় ৭৫২ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

বাংলাদেশের মেয়েরা কেক কেটে দেশের পথে সাফজয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

কেক কেটে দেশের পথে সাফজয়ী বাংলাদেশের মেয়েরা

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT