বাংলাদেশ

শেওড়াপাড়ায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

শেওড়াপাড়ায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেওড়াপাড়ায় গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, যানবাহন চলাচল বন্ধ।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেওড়াপাড়ায় মূল সড়ক অবরোধ করে রেখেছেন জেকে ফ্যাশন লিমিটেডের গার্মেন্টস শ্রমিকরা। 

ফ্যাক্টরি বন্ধের অভিযোগে জেকে ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা শ্যাওড়াপাড়ার মুল সড়ক অবরোধ করে রেখেছেন। এতে সকাল থেকে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

শ্রমিকরা জানান, গত ৯ সেপ্টেম্বর তারিখে তাদের না জানিয়ে নোটিশ দেওয়া হয়। এতে উল্লেখ থাকে, আগামী ২০ সেপ্টেম্বর তারিখ থেকে সকল শ্রমিককে বর্তমান শেওড়াপাড়ার কর্মস্থলের বদলে ২২ কিলোমিটার দূরবর্তী গাজীপুরের বিপি ওয়্যারে স্থানান্তর করা হবে।

এমতাবস্থায় বর্তমান কর্মস্থল থেকে সকল শ্রমিক কর্মচারীবৃন্দ বিপি অ্যারে যেতে অনাগ্রহ প্রকাশ করেন। কর্মীরা দাবী করেন, বর্তমান ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করার দিন থেকে সকল শ্রমিককে ১২০ দিনের সাথে আরো অতিরিক্ত ১৫ দিনের বেতনের দিতে হবে।

শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ না করা পর্যন্ত ফ্যাক্টরি খোলা রেখে তাদের পূর্নাঙ্গ হাজিরা দেওয়া ও সেপ্টেম্বর মাসের বেতন আলাদা করে অক্টোবর মাসের ৩ তারিখের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিষয়:গার্মেন্টস শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…