ক্রিকেট

গাভাস্কারের পর শেবাগকেই সেরা ওপেনার বলছেন গাঙ্গুলি

বাংলাদেশ ক্রিকেটার গাঙ্গুলি ও শেবাগের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার গাঙ্গুলি ও শেবাগের সাক্ষাৎকারের মুহূর্ত, ক্রিকেট মাঠে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসির ‘হল অব ফেমে’ যুক্ত হয়েছে ভারতের মারকুটে সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের নাম। ৪৫ বর্ষী শেবাগ সম্মানে ভূষিত হওয়ার পর প্রশংসায় ভাসছেন নতুন করে। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও নাম লেখালেন শেবাগ বন্দনায়। বলেছেন, সুনীল গাভাস্কারের পর ভারতীয় ক্রিকেটের সেরা ওপেনার শেবাগ।

প্রিন্স অব কলকাতা এক বার্তায় লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটের টপঅর্ডারে গতিময় ব্যাট করে ব্যাটিংয়ের ধারণাই পাল্টে দিয়েছ তুমি। তোমার প্রতিভা বিশেষ কিছু। তুমি যে গতিতে রান করেছ, সেখানে তুমি অসাধারণ এবং সম্ভবত সুনীল গাভাস্কারের পর সেরা ওপেনিং ব্যাটার তুমি।’

‘আমার মনে আছে, যখন প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে নেমেছিলে, কত ভালো ছিলে, কত জোরে বল মারতে এবং তা দ্রুতই বাউন্ডারি হতো। সেসময় প্রথম তোমার কথা শুনি। নির্বাচকরা নিয়মিত তোমার খবর রাখছিল, তোমার অবস্থা আমাদের জানাচ্ছিল এবং সময়ের আগে তুমি আন্তর্জাতিক ক্রিকেটে চলে আসলে।’

গাঙ্গুলিই প্রথম শেবাগকে ওপেন করতে পাঠিয়েছিলেন। সেকথা স্মরণ করে বলেছেন, ‘আমার মনে আছে, যখন বলেছিলাম ওপেন করার জন্য, তুমি কিছুটা অনিশ্চিত ছিলে। কারণ আগে কখনও সেটা করোনি। আমি বিশ্বাস করতাম কেউই একটি নির্দিষ্ট পজিশনে ব্যাট করার জন্য জন্মায়নি এবং তুমি সেটা করতে পারবে, কারণ তুমি সেই সম্ভাবনা দেখিয়েছ।’

‘তোমাকে ওপেনিংয়ে ব্যাট করতে দেয়ার পর অন্য ব্যাটার যারা তোমার পরে আসত, তাদের জীবন সহজ হয়ে গিয়েছিল।’

বিষয়:আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ গাঙ্গুলি গাভাস্কার ভারত শেবাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…