ক্রিকেট

ভারত-পাকিস্তান সেমিফাইনাল চান গাঙ্গুলি

বাংলাদেশি ক্রিকেট কোচ গাঙ্গুলি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঙ্গুলি বাংলাদেশের ক্রিকেট কোচ, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসরে টেবিলের দুই ও তিনে থাকা সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া প্রথম সেমিতে খেলবে। শীর্ষে থাকা ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিতে প্রতিপক্ষ কে হবে সেটি নিয়ে চলছে জোড় লড়াই। এখনও টিকে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান আর কাগজে-কলমের দৌড়ে আফগানিস্তানও। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চাইছেন, সেমিতে রোহিত-কোহলিদের বিপক্ষে পাকিস্তানই খেলুক।

বিসিসিআইয়ের সাবেক পরিচালক গাঙ্গুলি বলছেন, ‘চাই পাকিস্তান সেমিতে পৌঁছাক এবং ভারতের বিপক্ষে খেলুক। তাহলে সেটা সেমির চেয়েও বেশিকিছু হবে।’

‘ভারত বিশ্বকাপ না জিতলে সেটা অঘটন হবে না। খেলায় আসলে ওভাবে কিছু হয় না। দল যেভাবে খেলছে তাতে পুরো জাতিই খুশি। যেভাবে তারা আগের ৮টি ম্যাচ খেলেছে, অন্য দলগুলো থেকে বিস্তর পার্থক্য বোঝা যাচ্ছে। আশা করছি এভাবেই তারা খেলা চালিয়ে যেতে থাকবে।’

টানা আট ম্যাচে জিতে প্রথম সেমিতে খেলা নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। টেবিলের চারে থাকা দলটি তাদের প্রতিপক্ষ হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বা আফগানিস্তান হলে সেমি হবে ১৫ নভেম্বর, খেলা হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু প্রতিপক্ষ পাকিস্তান হলে সেমি হবে ১৬ নভেম্বর, কলকাতার ইডেন গার্ডেন্সে। আসর শুরুর আগেই সূচি এভাবে নির্ধারণ করে রেখেছে আইসিসি।

বিষয়:অস্ট্রেলিয়া আফগানিস্তান ইডেন ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কলকাতা গাঙ্গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…