অপরাধ

চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতি: আসামী রাজা ৫ দিনের রিমান্ডে

চলন্ত বাসের দুর্ঘটনা, বাসটি রাস্তার পাশে ঝুঁকে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসটি রাস্তার পাশে ঝুঁকে পড়েছে, দুর্ঘটনার ফলে আশেপাশের এলাকা আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার রাজা মিয়াকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দ এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমি খাতুন ভূক্তভোগী ওই নারীর ২২ ধারা জবানবন্দি গ্রহণ করেন।

আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বলেন, আসামী রাজা মিয়ার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এ সময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে ডাকাতদের দলবদ্ধ ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মেডিকেল বোর্ডের প্রধান শেখ হাসিনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন বলেন, ভোক্তভোগী ওই নারীকে তিন সদস্যের মেডিকেল টিম পরীক্ষা করেছে। কিছু সাইন পজিটিভ আছে। সাইন অব স্ট্রাগল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তার সোয়াব সংগ্র করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বিষয়:চলন্ত বাসে গণধর্ষণ ডাকাতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…