বাংলাদেশ

চা-শ্রমিক শোষণ ও জ্বালানি সংকটের প্রতিবাদে শাহবাগে সাংস্কৃতিক কর্মসূচি

শাহবাগে চা-শ্রমিক শোষণ ও জ্বালানি সংকটের প্রতিবাদে সাংস্কৃতিক কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগে চা-শ্রমিক শোষণ ও জ্বালানি সংকটের প্রতিবাদে সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত, ব্যাপক জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিবাদী গান, কবিতা ও পথনাটক পরিবেশনের মাধ্যমে তেল-গ্যাস-বিদ্যুতে চরম সংকট ও চা-শ্রমিক শোষণের প্রতিবাদ করেছে গণসংস্কৃতি পরিষদ।

শুক্রবার বিকাল ৪টায় শাহবাগে এই প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। গণসংস্কৃতি পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সৈয়দ তামজিদ ও তার দল। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী কবি শওকত হোসেন।

অনুষ্ঠানে প্রতিবাদী গান পরিবেশন করেন এলাহী মাসুদ, মেহেদী হাসান, আলমগীর হোসেন, রোমান সিঙ্গার ও মঈনুদ্দিন আহমেদ রানা।

নিজেদের লেখা প্রতিবাদী কবিতা পাঠ করেন ফয়সাল আহমেদ, পাঠান আজহার, আলমগীর হোসেন ও জহুরুল ইসলাম। আবৃত্তিতে অংশ আহমেদ মুন্নী, আরিফুল ইসলাম আদিব, তানজিদা ইসরাত ঋতু ও নুসরাত কেয়া।

প্রতিবাদী কোরিওগ্রাফি বা নৃত্য পরিবেশন করেন শাহরিয়ার সুমন ও তার দল।

তেল-গ্যাস-বিদ্যুতের চরম সংকট ও চা-শ্রমিক শোষণের নেপথ্যের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিদ্রুপ করে কবি শওকত হোসেনের পরিকল্পনায় ব্যাঙ্গাত্মক পথনাটক ‘পদক’-এ অভিনয় করেন গণসংস্কৃতি পরিষদের নাট্যশিল্পীবৃন্দ, প্রধান চরিত্রে ছিলেন শিবলি সাদিক, মেহেদী হাসান, আলমগীর হোসেন, রোমান ও রাজু।

সাংস্কৃতিক এ প্রতিবাদ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গায়ক ও আবৃত্তিকার আবির আহমেদ।

বিষয়:গণসংস্কৃতি পরিষদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…