বিনোদন

রাম চরণের জন্মদিনে বদলে গেল সিনেমার নাম

চ্যানেল আই অনলাইন লোগো সামনে একজন ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি স্যুট পরা, কালো চশমা ও গ্যাজেট হাতে, চ্যানেল আই অনলাইন লোগোর পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ। ‘আরআরআর’ ছবির সাফল্যের পর তিনি এখন আন্তর্জাতিক তারকা। এই তারকার আজ জন্মদিন। ‘আরআরআর’-এর পর অভিনেতার বড় বাজেটের আরেক ছবি ‘আরসি ১৫’। রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।

২০২১ সালের শেষ নাগাদ রাম চরণের এই নতুন ছবিটিকে ঘিরে আলোচনা শুরু হয়। প্রথমে নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে অভিনেতার জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা। লিখেছেন, “‘গেম চেঞ্জার’ ইট ইজ!” পোস্টটি রাম চরণ নিজেও শেয়ার করেছেন।

‘গেম চেঞ্জার’ ছবিতে রাম চরণের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রাম চরণকে। রাম চরণ ও কিয়ারা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।

চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ‘গেম চেঞ্জার’ ছবিটির। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

 

View this post on Instagram

 

A post shared by Ram Charan (@alwaysramcharan)

সূত্র: এনডিটিভি

বিষয়:কিয়ারা আদভানি গেম চেঞ্জার রাম চরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…