চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুয়াকাণ্ডে ৮ জনকে গ্রেপ্তার ও ১,০২৪ ফুটবলারকে বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ট্রেনিং ও ক্যাম্প সুবিধা ভবনের ছবি, টিএফএফ ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শুরুতে জুয়াকাণ্ডে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করেছিল তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। পাশাপাশি ১৭ রেফারি এবং একজন ক্লাব কর্মকর্তাসহ মোট ২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাদের মধ্যে ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তদন্তের অংশ হিসেবে ১,০২৪ জন খেলোয়াড়কে সাময়িকভাবে বহিষ্কার করেছে টিএফএফ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শীর্ষ স্তরের ক্লাব ইয়ুপস্পোরের চেয়ারম্যান মুরাত ওজকায়া সহ আরও সাতজন রয়েছেন। ইস্তাম্বুলের চিফ প্রসিকিউটর কার্যালয় গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে।

তুরস্কের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে তারা সব লিগ মিলিয়ে ১,০২৪ জন খেলোয়াড়কে পেশাদার ফুটবল শৃঙ্খলা পরিষদে (পিএফডিকে) পাঠিয়েছে। যার মধ্যে শীর্ষ স্তরের প্রতিযোগীতা সুপার লিগের ২৭ জন খেলোয়াড় রয়েছেন। যাদের সবাইকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শীর্ষ লিগের গ্যালাতাসারে এবং বেসিকতাসের কয়েকজন খেলোয়াড়ও।’

১,০২৪ জন খেলোয়াড়কে পেশাদার ফুটবল শৃঙ্খলা পরিষদে পাঠানোর কারণে, ক্লাবগুলিকে তাদের স্কোয়াডের ঘাটতি পূরণ করার সুযোগ দিচ্ছে ফেডারেশন। ২০২৫-২০২৬ শীতকালীন দলবদলের পাশাপাশি ১৫ দিনের দলবদল এবং নিবন্ধনের সময়সীমার জন্য ফিফার সাথে জরুরিভাবে আলোচনা শুরু করেছে টিএফএফ। এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় স্তরের লিগের ম্যাচগুলি দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে ১৫২ জন পেশাদার রেফারি ও সহকারী রেফারির বিরুদ্ধে ২০ হাজারের মতো ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগ এনে তদন্তে নেমেছিল টিএফএফ। ১৫২ জনের নিবন্ধিত একাউন্ট থেকে বাজি ধরার তথ্য আসে। যার মধ্যে শীর্ষস্থানীয় ৭ জন রেফারি এবং ১৫ জন সহকারি রেফারি আছেন। ১০ জন রেফারি ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। কিন্তু একজন একাই পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে। তবে কেউ কেউ শুধু একটি ম্যাচে ধরেছেন বাজি। পরে ১৪৯ জনকে বরখাস্ত করে টিএফএফ।

ট্যাগ: গ্যালাতাসারেজুয়াকাণ্ডতুরস্কবেসিকতাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নতুন কুঁড়ি’র শ্রেষ্ঠদের পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা

পরবর্তী

রাজধানীতে আবারও বাসে আগুন

পরবর্তী
রাজধানীতে বাসে আগুন লেগে ব্যাপক ধোঁয়া ও অগ্নিকাণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে আবারও বাসে আগুন

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ ভিত্তিহীন: তৌহিদ হোসেন

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT