চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেট পেলেও ব্যাটিংয়ে বিবর্ণ সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটিংয়ে যেন ছন্দই খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। গল টাইটান্সের জার্সিতে আবারও ব্যর্থ সাকিব। তবে বল হাতে একটি উইকেট নিলেও ব্যাটিং ব্যর্থতার দিনে সাকিবদের দল জয় পায়নি। গলের দেয়া ১৩৪ রানের লক্ষ্যে ৭ উইকেটে জয় পায় ডাম্বুলা অরা।

ডাম্বুলার সঙ্গে প্রথম দেখায় সুপার ওভারে জয় পেয়েছিল গল। এবার দ্বিতীয় দেখায় প্রতিশোধ নিল ডাম্বুলা, উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। টানা চার হারে টেবিলে সবার শেষে রইল সাকিবের দল। দুটি ম্যাচ হাতে রেখে ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।

আগের দুই ম্যাচের মতোই ব্যাট হাতে ব্যর্থ বিশ্বসেরা অলরাউন্ডার। ডাম্বুলার বিপক্ষে সাকিবের ব্যাট থেকে আসে ১৩ বলে এক চারে ১৩ রান। তাতে দলও বেশিদূর এগোতে পারেনি, ৯ উইকেটে ১৩৩ রানে থামে।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৮৩ রান করেছেন সাকিব। ১২০.২৮ স্ট্রাইক রেটে গড় মাত্র ১৬.৬০। সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছিলেন টাইগার দলপতি। তবে বল হাতে গল টাইটান্সের দ্বিতীয় সেরা বোলার তিনি। ৫ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেছেন। ১০ রান খরচায় ২ উইকেট তার সর্বোচ্চ অর্জন।

টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে ২৩ রান করেছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব। বল হাতে ২৫ রান খরচায় পান ১ উইকেট। পরে ক্যান্ডির বিপক্ষে ব্যাট ভাতে ৩০ রান ও বোলিংয়ে ১০ রান খরচায় ২ উইকেট নেন। জাফনা কিংসের বিপক্ষে ৬ রান করলেও বোলিংয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছিলেন। পরে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সাকিব বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএলগল টাইটান্সডাম্বুলালিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT