গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করা কোনো হঠকারী সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোটে অনিয়ম হলে শুধু সিসি ক্যামেরা দেখেই নয়, যেকোন জায়গা থেকেই ভোট বন্ধ করা যায় বলে জানিয়েছেন সিইসি। অনিয়ম তদন্তে গঠন করা কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।







