চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২২
গাইবান্ধা, জনপদ, বাংলাদেশ
A A
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন আজ।

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Banglabid

ভোটের মাঠে পাঁচ জন প্রার্থী থাকলেও লড়াই হওয়ার কথা আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টি-জাপা প্রার্থী অ্যাডভোকেট এইচএম গোলাম শহীদ রনজু ও স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের মধ্যে।

নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে এই ঘটনায় অশান্ত ও উত্তেজনাকর পরিবেশ সৃষ্টির জন্য সরকারি দলের লোকজনকেই দায়ী করছেন জাপা ও স্বতন্ত্র প্রার্থীরা।

Reneta

এদিকে, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরায় নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করবে ইসি। ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশন সচিবালয় থেকে মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

গাইবান্ধা-৫ উপনির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা একা সুষ্ঠু ভোট করতে পারব না। সকলের সহযোগিতা লাগবে। প্রশাসন, মিডিয়ার সহযোগিতাও লাগবে। যে কোনো অনিয়ম আপনাদের চোখে পড়লে সেটা অবশ্যই প্রকাশ করবেন। আমরা সমাধান করব। আমাদের চেষ্টা থাকবে সবাই মিলে যেন নির্বাচন সুষ্ঠু করতে পারি।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গত ২৪ জুলাই গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইভিএমের মাধ্যমে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপনির্বাচনগাইবান্ধা-৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগেরবার গালি দিয়েছিল, এবার তালি দেবে: মিম

পরবর্তী

রিয়াল-ম্যানসিটি-পিএসজির হোঁচট

পরবর্তী
ফুটবল ম্যাচে খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-ম্যানসিটি-পিএসজির হোঁচট

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সামনে কিউইদের রানের পাহাড়

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT