কানাডায় এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ বাংলাদেশি তরুণী নিধুয়া মুক্তাদিরের মরদেহ অন্টারিও’র পোর্ট ব্রুস বিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার তার নামাজে জানাজা।
কানাডার টরেন্টোতে বাংলাদেশি বংশোদ্ভূত কলেজ ছাত্রী নিধুয়া মুক্তাদিরের নামাজে জানাজা কানাডার স্থানীয় সময় ১১ জানুয়ারি শনিবার জোহরের নামাজের পর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউ স্কারব্রোর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে অনুষ্ঠিত হবে।
নামাজে জানাজা শেষে তাকে অন্টারিও পিকারিং ডাফিন মেডোজ সেমিটেরিতে দাফন করা হবে। নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী সবাইকে তার মেয়ের নামাজে জানাজায় শরিক হয়ে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, নিধুয়া মুক্তাদিরের মরদেহ স্থানীয় সময় গত শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে পুলিশ উদ্ধার করে। তিনি কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি।







