চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে জ্বালানি তেলের সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
১:২২ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৬
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

গোপালগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে যা জনজীবন ও পরিবহন ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক, পণ্য ও যাত্রীবাহী পরিবহন শ্রমিকসহ সাধারণ মানুষ।

শুক্রবার (২৭ মার্চ) দিনভর এবং রাতেও শহরের কুয়াডাঙ্গা, পুলিশ লাইন মোড়, মান্দারতলা, বেদগ্রামসহ বিভিন্ন পাম্পে সরেজমিনে গিয়ে দেখা যায়, তেলের জন্য শত শত যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। মোটরসাইকেল, মাইক্রোবাস, বাস ও পণ্যবাহী ট্রাকের চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। অনেকেই শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যাচ্ছেন।

চালকদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেশের অন্যান্য অঞ্চলের মতো গোপালগঞ্জেও জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একজন মোটরসাইকেল চালক বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু তেল পাইনি। তেল না পেলে কাজ বন্ধ হয়ে যাবে, পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।

একজন বেসরকারি অ্যাম্বুলেন্স চালক জানান, “আমাদের আয় পুরোপুরি তেলের ওপর নির্ভরশীল। কয়েকদিন ধরে ঠিকমতো তেল পাচ্ছি না, ফলে গাড়ি চালাতে পারছি না।” অন্যদিকে এক পণ্যবাহী ট্রাক চালক বলেন, “খুলনা থেকে কাঁচামাল নিয়ে ঢাকায় যাচ্ছি। কয়েকটি পাম্প ঘুরেও তেল পাইনি। তেল না পেলে মাল নষ্ট হয়ে যাবে, বড় ক্ষতির মুখে পড়তে হবে।”

জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে ডিজেল সরবরাহ করা হলেও পেট্রোল ও অকটেনের সংকট বেশি প্রকট। কোথাও কোথাও অল্প পরিমাণে পেট্রোল বা অকটেন সরবরাহ করা হলেও চাহিদা বেশি থাকায় তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। ভুক্তভোগীদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছেন, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে।

তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফিলিং স্টেশনগুলোতে কড়াকড়ি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। অন্যথায়, শিগগিরই জেলার পরিবহন ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানিতেলের সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT