চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে বছরে একবার পরিদর্শন করা যাবে নবীজী (সা.)এর রওজা মোবারক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সৌদি আরবের মদিনা নগরীর মসজিদে নববীতে অবস্থিত মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে নতুন নিয়ম জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এখন থেকে একজন ব্যক্তি বছরে কেবল একবার নবীজীর পবিত্র রওজা মোবারক পরিদর্শন করতে পারবেন।

গালফ নিউজ জানিয়েছে, রাজ্যের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, একজন ভ্রমণার্থী বছরে একবার এই স্থানে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের ৩৬৫ দিন পরে আবার নতুন করে স্থানটি পরিদর্শনের জন্য আবেদন করতে পারবেন তিনি। নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে।

পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে আল রাওদা আল শরিফা রয়েছে যেখানে নবী মোহাম্মদ (সা.) এর রওজা মোবারক অবস্থিত। আল রওদা আল শরিফা পরিদর্শন এবং প্রার্থনা করতে ইচ্ছুকদের আগমনের আগে এখন থেকে সরকারি অনুমতি নিতে হবে। মক্কায় ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মসজিদুল হারামে পবিত্র ওমরাহ পালনের পর অনেক মুসলিম নামাজ আদায় এবং আল রাওদা আল শরিফা পরিদর্শন করতে মসজিদে নববীতে যান।

সৌদি আরব আশা করছে, আগামী ছয় মাসে প্রায় ১ কোটি মুসলমান পবিত্র ওমরাহ পালন করতে সেখানে যাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল রাওদা আল শরিফানবীজিমোবারকরওজারওজা মোবারক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT