বাংলাদেশ

৫ এপ্রিল থেকে সকাল ৮টা-২টা মেট্রোরেল চলবে

আজ চালু হচ্ছে শেওড়াপাড়া স্টেশন

মেট্রোরেল ট্রেন চলাচল করছে উঁচু রেলপথে, ঢাকা শহরের পাশে নদীর পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মেট্রোরেলে নতুন দুটি স্টেশন চালু হচ্ছে, শহরের উন্নত যোগাযোগের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেট্রোরেল ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে বেলা ২ টা পর্যন্ত চলবে এবং যাত্রীরা আধুনিক এই  যাতায়াত সুবিধা আরও বেশি সময় ধরে পাবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন: বর্তমানে মেট্রোরেল সেবা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে মেট্রোরেল সেবা  শুরুতে সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত প্রতিদিন চার ঘন্টার জন্য  চালু ছিল এবং যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয় তার উপর নির্ভর করে সময় বাড়ানো হয়েছিল।

ব্যবস্থাপনা পরিচালক বলেন: ভাল অভিজ্ঞতা পেয়ে ডিএমটিসিএল ৫ এপ্রিল থেকে বেলা সাড়ে ১২টার পরিবর্তে বেলা ২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি আরও বলেন: উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন আজ ৩১ মার্চ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, কারণ ডিএমটিসিএল ওই দুটি স্টেশন চালুর পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলে যাত্রীরা উত্তরা  থেকে আগারগাঁও পর্যন্ত ৯ টি স্টেশন ব্যবহার করে মেট্রোরেল যাতায়াত করতে পারবেন।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। তিনি শহরের দিয়াবাড়িতে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

বিষয়:মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…