বাংলাদেশ

স্মৃতিসৌধ এলাকায় ১৩ থেকে ১৫ ডিসেম্বর সর্বসাধারণের প্রবেশ বন্ধ

স্মৃতিসৌধের সামনে বাংলাদেশ পতাকা উড়ছে, সুন্দর আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

national-martyrs-memorial

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ১৬ ডিসেম্বর শনিবার অর্থাৎ সরকারি বন্ধের দিন পড়েছে তবুও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে দিনটিকে সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এর অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া ১৬ ডিসেম্বর প্রত্যূষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এছাড়াও ঢাকা শহরে সহজে দৃশ্যমান উঁচু ভবনসমূহে ‘দি ফ্ল্যাগ রুলস ১৯৭২ অনুযায়ী সঠিক মাপ ও রঙের পতাকা উত্তোলনের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কর্মসূচিটি যথাসময়ে যথাযথভাবে পালনের জন্য অনুরোধ জানানো হয়।

বিষয়:বিজয় দিবস স্মৃতিসৌধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…