কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীন বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকতা বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ও শিক্ষকরা একত্রিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এসময়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান তার শুভেচ্ছা বক্তব্যে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন।

শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠানটি আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিস সহকারী এবং প্রায় শতাধিক শিক্ষার্থী।

এসময়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, জুলাইয়ের বিপ্লবে ছাত্রদের পরে আর যাদের অবদান সব থেকে বেশি তারা হলো সাংবাদিক। কারণ তাদের মাধ্যমেই আমরা ঘটে যাওয়া সত্যকে জানতে পেরেছি, ঐক্যবদ্ধ হতে পেরেছি। আর আমি এই সাংবাদিকতা বিভাগের সভাপতি হতে পেয়ে আসলেই নিজেকে ভাগ্যবান মনে করছি। তবে আমি চাই আগামীতে আমার বিভাগের শিক্ষার্থীরা এক একজন নিষ্ঠাবান এবং সত্য অনুসন্ধানী সাংবাদিকে পরিণত হবে।

তিনি আরও বলেন, চরম প্রতিকূলতা থাকে একজন সাংবাদিকের বিরুদ্ধে, কিন্তু সাংবাদিকের অকুতোভয় দুঃসাহসী মনোভাবকেই একজন সাংবাদিককে তার সত্যের দিকে এগিয়ে নিতে পারে। আমি যতোদিন এই বিভাগের দায়িত্বে আছি ততদিন এই বিভাগকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি যখন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম এবং ছাত্র থাকাকালীন আমার এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন, সম্ভাবনা এবং দুঃখ আছে। তবে ছাত্র হিসেবে যে দুঃখ আমি পেয়েছি, শিক্ষক হিসেবে তা তোমাদের পেতে দিতে চাই না। এতোদিন বৈষম্যের যে স্বীকার হয়েছি তা এই বিভাগের একজন শিক্ষক হিসেবে নিবারণের সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে।

সবশেষে শিক্ষার্থীদের মাঝে ঐক্যবদ্ধতার প্রতিষ্ঠা করতে বলেন এবং বিভাগটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

বিষয়:ইসলামি বিশ্ববিদ্যালয় নবীন বরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…