অন্যান্য খেলা

সুয়েটেকের বিপক্ষে গত ফাইনালের শোধ তোলার সুযোগ গাফের

ফ্রেঞ্চ ওপেন: সেরা আটে প্রতিপক্ষ তারা

টেনিস খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি টেনিস খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা, একজন উচ্ছ্বাসে ভরা, অন্যজন মনোযোগীভাবে খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একবছর আগে ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইগা সুয়েটেক ও কোকো গাফ। রোলাঁ গারোঁতে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন সুয়েটেক। এবার দুই তারকার দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালেই।

ইউক্রেনের লেসিয়া সুরেনকোকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টারের টিকিট কেটেছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা পোলিশ তারকা। প্রথম সেটে ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলেন সুয়েটেক। অসুস্থতার কারণে সুরেনকো খেলা চালিয়ে যেতে পারেননি। সুয়েটেককে বিজয়ী ঘোষণা করা হয়।

আরেক ম্যাচে স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা সুমেদলোভাকে ৭-৫ ও ৬-২ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পা রেখেছেন র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাফ।

উইম্বলডনে গতবছরের রানার্সআপ তিউনিসিয়ার অনস জাবেউরও কেটেছেন কোয়ার্টারের টিকিট। র‍্যাঙ্কিংয়ের সাতে থাকা তারকা যুক্তরাষ্ট্রের বার্নার্ড পেরাকে ৬-৩ ও ৬-১ ব্যবধানে হারিয়েছেন। শেষ আটে তার প্রতিপক্ষ ব্রাজিলের বের্তিজ হাদ্দাদ মাইয়া।

ছেলেদের এককে চিলির নিকোলাস জ্যারির সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৭-৬ (৭-৩), ৭-৫ ও ৭-৫ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন চতুর্থ বাছাই নরওয়ের ক্যাসপার রুড। গত আসরের মতো এবারও তার প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ের ছয়ের ডেনমার্কের হোলগার রুন।

শেষ আটে পা রাখা জার্মানির অ্যালেক্সান্ডার জেভেরেভের প্রতিপক্ষ আর্জেন্টিনার টমাস মার্টিন ইচভেরি।

বিষয়:জাবেউর জেভেরেভ ফ্রেঞ্চ ওপেন রুড সুয়েটেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…