চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেঞ্চ ওপেনে শততম জয় জোকোভিচের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৩, জুন ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৯ বারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন নোভাক জোকোভিচ। সবশেষ হারিয়েছেন প্রথমবার চতুর্থ রাউন্ডে ওঠা ব্রিটিশ তারকা ক্যামেরন নরিকে সরাসরি সেটে। নরিকে হারিয়েছেন ৬-২, ৬-৩, ৬-২ গেমে। ম্যাচের মধ্য দিয়ে দারুণ মাইলফলকও ছুঁয়েছেন সার্বিয়ান মহাতারকা। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম আসরটিতে ১০০তম জয়ের দেখা পেয়েছেন।

জোকোভিচের চেয়ে বেশি জয় আছে কেবল ১৪ বারের শিরোপাজয়ী রাফায়েল নাদালের। তিনি প্রতিযোগিতাটিতে ১১২ বার জয়ের দেখা পেয়েছেন। রোলাঁ গারোঁয় জোকোভিচের ১৯তম কোয়ার্টার ফাইনাল কোনো একক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে রেকর্ড।

গতবছর প্যারিস অলিম্পিকে সোনা জিতে ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন জোকোভিচ। ২৪ বার গ্র্যান্ড স্লাম বিজয়ী অবশ্য গতবছর কোন গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। ২৫তম ট্রফির লড়াইয়ে থাকা ৩৮ বর্ষী জোকোভিচ কোয়ার্টার ফাইনালে উঠে বলেছেন, ‘এই সংখ্যা অবশ্যই খুবই ভালো ও দারুণ। তবে ১০১তম জয়টি হতে পারে আরও ভালো।’

‘আমার জন্য এই টুর্নামেন্টে পথচলা শেষ নয় এখনই। খুব ভালো অনুভব করছি এবং মনে হচ্ছে, এখানে আরও ইতিহাস গড়তে পারি। আশা করি, দিন দুয়েকের মধ্যে আরেকটি জয় এখানে পাব।’

মঙ্গলবার শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ আলেক্সান্ডার জভেরেভ। তার বিপক্ষে সার্বিয়ানের জয়ের রেকর্ড ৮-৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যামেরন নরিজভেরেভজোকোভিচফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT