চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের অর্ধেকের বেশি মানুষের সংকট ‘মত প্রকাশের স্বাধীনতা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২২, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এমন দেশে বাস করেন যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ সংকটাপন্ন। 

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, আর্টিকেল নাইন্টিনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে বিশ্বের প্রায় ৪২০ কোটি লোক অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৫৩% মানুষ এমন সব দেশে বাস করেন যেখানে মত প্রকাশের স্বাধীনতা সংকটের মুখে পড়েছে। আর মাত্র এক পঞ্চমাংশের একটু বেশি বা ২৩% মানুষ এমন দেশে বসবাস করেন যেগুলোকে মুক্ত বা যেখানে বিধিনিষেধ কম বলে মনে করা হয়।

গত বছর আর্টিকেল নাইন্টিনের প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বের জনসংখ্যার ৩৪ শতাংশ সেই সব দেশে বাস করেন যেখানে মত প্রকাশ সংকটের মুখোমুখি ছিল।

প্রতিবেদনে সংস্থাটি যেসকল বিষয় মূল্যায়ন করেছে তার মধ্যে রয়েছে, সংবাদমাধ্যম, ধর্ম এবং শিক্ষাক্ষেত্রের স্বাধীনতা। তারা তারপর দেশ এবং অঞ্চলগুলোকে মুক্ত, অল্প বিধিনিষেধ সম্পন্ন, কঠোর বিধিনিষেধ সম্পন্ন এবং সংকটাপন্ন এই চার ভাগে ভাগ করেছে।

আর্টিকেল নাইন্টিনের নির্বাহী পরিচালক কুইন ম্যাককিউ বলেন, অর্ধেক পৃথিবীতে এই পরিস্থিতি অনেক খারাপ। এই শতকের যে কোন সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি লোক বাস করছেন সেই সব জায়গায় যেখানে মত প্রকাশ সংকটের মধ্যে আছে। ম্যককিউ বলেন, এটি খুব চ্যালেঞ্জিং কারণ আমরা জানি সত্য ও মুক্ত গণতন্ত্রের পূর্বশর্ত হলো মত প্রকাশের স্বাধীনতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মত প্রকাশের স্বাধীনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে অশ্রুসিক্ত লাখো মানুষ

জুলাই ৫, ২০২৬

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা

জুলাই ৫, ২০২৬

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে ইমপ্রেসের ‘মানুষের বাগান’

জুলাই ৫, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআরসহ সব বাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT