মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্রের আহ্বান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে একজন কর্মকর্তা আন্তর্জাতিক বিষয়ে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশে ভিন্নমতের ও বিরোধীদেরসহ সকলের মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এ আহ্বান জানান।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, গত ১০ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? এর জবাবে উপ-মুখপাত্র এই কথা বলেন।
ব্রিফিংয়ে বাংলাদেশে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়েও প্রশ্ন করা হয়। সেসময় তিনি এঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করেন এবং বাংলাদেশের পরিস্থিতিসহ যেকোন পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক বলেও মন্তব্য করেন।






