হাড়ভাঙ্গায় গতানুগতিক সব চিকিৎসা যেখানে ব্যর্থ সেখান থেকেই শুরু হয় ইলিজারভ চিকিৎসা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় অঙ্গ রক্ষাকারী পদ্ধতি। বাংলাদেশে এই চিকিৎসা শুরু করা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোফাখখারুল বারী জানান, এই পদ্ধতিতে চিকিৎসার ক্ষেত্রে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ।






