অন্যান্য খেলা

জরিমানার পরও ক্যানোয়িংয়ে দ্বিতীয় সোনা ফক্সের, অস্ট্রেলিয়ার সপ্তম

অস্ট্রেলিয়ার ক্যানোয়িংয়ে সোনা জেতা খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্যানোয়িং খেলোয়াড় সোনা জেতার জন্য উল্লসিত, জলপ্রপাতের মধ্যে প্রতিযোগিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত রোববার ক্যানোয়িংয়ে মেয়েদের স্লালমের কায়াক এককে সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ার জেসিকা ফক্স। প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে ক্যানোয়িংয়ে দ্বিতীয় সোনা জিতেছেন এ তারকা। মেয়েদের ক্যানো এককে দুই সেকেন্ড জরিমানার পরও চ্যাম্পিয়ন হয়েছেন। আসরে অস্ট্রেলিয়ার সপ্তম সোনা এটি।

বুধবার বাংলাদেশ সময় রাতে শুরু হওয়া ক্যানোয়িংয়ে রেস শেষ করতে ৯৯.০৬ সেকেন্ড সময় নেন জেসিকা। দুই সেকেন্ড পেনাল্টির পরও নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় আড়াই সেকেন্ড সময়ে এগিয়ে থেকে দ্বিতীয় সোনা জিতেছেন ফক্স।

রৌপ্য জিতেছেন জার্মানির এলেনা লিলিক। ১০৩.৫৪ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ১০৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ‍যুক্তরাষ্ট্রের এভি লেইবফার্থ।

বিষয়:অস্ট্রেলিয়াক্যানোয়িংপ্যারিস অলিম্পিক-২০২৪ফক্সলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…