বাংলাদেশ

বিকেলে শপথ নিবেন আরও চার উপদেষ্টা

উপদেষ্টা মণ্ডলীর চার সদস্যের ছবি, যারা শপথ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেলে শপথ নেওয়া উপদেষ্টা মণ্ডলীর চার সদস্যের ছবি, যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আজ শুক্রবার ১৬ আগস্ট বিকেল ৪ টায় বঙ্গভবনে আরও ৪ জন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। তারা হলেন, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম ও মো. ফাওজুল কবির খান।

গতকাল বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ অনুষ্ঠানের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

ছাত্র-জনতার বিক্ষোভের ফলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। তবে তিনজন উপদেষ্টা বিধান রঞ্জন রায়, ফারুক-ই-আজম ও সুপ্রদীপ চাকমা ওই দিন ঢাকায় না থাকায় তারা পরে শপথ গ্রহণ করেন।

বিষয়:উপদেষ্টা শপথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…