জনপদ

ট্রাকের ধাক্কায় চার ছাত্রলীগ নেতাকর্মী নিহত

নিহত ছাত্রলীগ নেতাকর্মীদের স্মরণে শোকসভা ও সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ নেতাকর্মীদের স্মরণে শোকসভা ও সমাবেশের ছবি, যেখানে নেতাকর্মীরা একত্রিত হয়ে শোক প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেট-তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে চার আরোহী নিহত হয়েছেন। নিহত চারজন ছাত্রলীগ নেতা-কর্মী।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান, নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল, নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ। তারা জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির ট্রাক তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়:ছাত্রলীগ নেতা ট্রাকের ধাক্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…