ক্রিকেট

ইফতিখার ১০০*, সাকিব ৮৯*, বরিশাল ২৩৮

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, খেলার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ১০ ওভারে ৭৩ রানে নেই চার উইকেট। এমন জায়গা থেকে ইফতিখার আহমেদ ও সাকিব আল হাসান ফরচুন বরিশালকে ভাসালেন রান বন্যায়। শেষ ১০ ওভারে ১৬৫ রান তুলে রংপুর রাইডার্সের লক্ষ্য নিয়ে যান আড়াইশর কাছে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের ম্যাচেও আগে ব্যাট করার দল ভালো সংগ্রহ পেয়েছিল। তবে রাতের ম্যাচ সেটি ছাপিয়ে বরিশাল গড়েছে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৮ রানের সংগ্রহ।

পঞ্চম উইকেটে ১৯২ রানের বিশ্বরেকর্ড জুটিটি হয় মাত্র ৮৬ বলে। ৪৫ বলে ৯ ছক্কা, ৬ চারে ১০০ রান করে অপরাজিত থাকেন ইফতিখার। সাকিব ৪৩ বলে ৮৯ রানে থাকেন অপরাজিত। মারেন ৯টি চার, ৬টি ছয়।

বরিশাল অধিনায়ক সাকিব আগের ম্যাচে অপরাজিত থাকেন ৮১ রানে। এবার খেললেন ক্যারিয়ার সেরা টি-টুয়েন্টি ইনিংস। টানা তিন জয়ের পর কয়েকদিনের বিরতির পর মাঠে নেমে বরিশাল দেখাল বিধ্বংসী রূপ।

বিষয়:ইফতিখার ফরচুন বরিশাল বিপিএল-২০২৩ রংপুর রাইডার্স সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…