আন্তর্জাতিক

আদালতে হাজিরা দিতে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প

ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বিমান থেকে নামছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বিমান থেকে নামছেন তিনি, বিমানটি বিশাল এবং আধুনিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারি গোপন নথি নিজের কাছে রাখার অভিযোগে ফেডারেল আদালতে হাজির হতে ফ্লোরিডায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রসিকিউটররা যারা ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন তারা সাবেক এই প্রেসিডেন্ট বিরুদ্ধে ঐতিহাসিক মামলা করতে ট্রাম্পের আইনজীবীদের দারা লেখা নোট গুলো ব্যবহার করেছেন। গত সপ্তাহে সীলমোহরমুক্ত করা ৪৯ পৃষ্ঠার অভিযোগে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন প্রসিকিউটর জ্যাক স্মিথের ট্রাম্পের বিরুদ্ধে আইনি মামলা করার জন্য ট্রাম্পের নিজস্ব বিবৃতি ব্যবহার করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) ৭৬ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট মিয়ামির একটি ফেডারেল আদালতে উপস্থিত হবেন ২০২৪ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের জন্য।

এরপর তিনি আইনজীবীদের সাথে দেখা করবেন এবং ফ্লোরিডাভিত্তিক আইনি দলের সাথে আলোচনা করবেন বলে জানানো হয়েছে। ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর সরকারি গোপন নথি নিজের কাছে রাখাসহ এ পর্যন্ত মোট ৩৭টি অভিযোগের মুখোমুখি হয়েছেন। তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফেডারেল আদালতে অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ সামলাতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে ফ্লোরিডার আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ উঠে ট্রাম্পের বিরুদ্ধে। এ ঘটনায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন তিনি। ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…