২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টার মামলায় জর্জিয়ার জেলে আত্মসমর্পণ করার পর গ্রেপ্তার করা হয় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকাল ২৪ আগস্ট স্থানীয় সময় বৃহস্পতিবার আত্মসমর্পণের পর গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জর্জিয়ার ফুল্টন কাউন্টি জেলে হাজির হন ট্রাম্প। পরে ২ লাখ ডলারের জামানতের বিনিময়ে মামলায় ট্রাম্পের জামিন হয়েছে।
জেলে তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়। এছাড়াও মামলার আসামি হিসেবে সংরক্ষণের জন্য তার ছবিও তোলে ফুল্টন কাউন্টি জেল কর্তৃপক্ষ।
খুব অল্প সময়ে আনুষ্ঠানিকতা সেরে আবারও ফিরতি ফ্লাইট ধরেন ট্রাম্প। এই মামলায় ট্রাম্প বরাবরই তার বিরুদ্ধে আনিত ১৩টি অভিযোগ অস্বীকার করে আসছেন।








