চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক সতীর্থ লভরেনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
সালাহ লিভারপুলের জার্সিতে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের সঙ্গে মোহাম্মেদ সালাহর চুক্তির মেয়াদ আছে আর সাড়ে চার মাসের মতো। লম্বা সময় ধরে অ্যানফিল্ডে থাকা তারকাকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাব। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এসবের মধ্যেই মিশরীয় তারকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু দেজান লভরেন।

লিভারপুলের সাবেক লভরেন জানিয়েছেন, মোহাম্মেদ সালাহ লিভারপুলে থাকার চেয়ে চলে যাওয়ার খুব ‘কাছাকাছি’ আছেন। জুনেই সালাহর সঙ্গে অলরেডদের চুক্তি শেষ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সালাহর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, বলছেন ৩৫ বর্ষী ক্রোয়েট ডিফেন্ডার।

সালাহকে যথাযথ সম্মান দেয়নি জানিয়ে লভরেন বলেছেন, ‘আমাদের এখনও যোগাযোগ আছে। মাঝে মাঝে সালাহর সঙ্গে কথা বলি। তবে এখন যা বলব, তাতে আমাকে সতর্ক থাকতে হবে, কারণ আমি অনেককিছু জানি। সত্যি বলতে, আমি সঠিক পরিমাণ জানি না, তবে যাই হোক না কেন, যেটা সে চাইছে, আমি মনে করি সেটা তার প্রাপ্য। এটা খুবই সহজ, এই ছেলে মাঠেই প্রমাণ দিয়ে চলেছে।’

‘তার বয়সের জন্য নতুন করে চুক্তি নবায়ন হচ্ছে না, কারণ সে ৩৩ বছরে পা দিতে চলেছে। তবে ক্রিস্টিয়ানো রোনালদো তো ৪০ বছরেও খেলছে। মোহাম্মেদ সালাহ এখনও গোল করছে এবং শারীরিক ও মানসিকভাবে দুর্দান্ত অবস্থায় আছে। সে এখনও জাতীয় দলের হয়ে খেলছে, তাহলে সমস্যা কোথায়? সে তো রোনালদোর চেয়ে সাত বা আট বছর ছোট। তাহলে সালাহর সমস্যা কি?’

‘কেউ এর উত্তর পাচ্ছে না, তাই আমি এটা নিয়ে চিন্তা করি। আমি আশা করি শিগগিরই তারা এই বিষয়গুলো সমাধান করবে। তবে বর্তমান বাস্তবতা হচ্ছে, সে চলে যাওয়ার খুব কাছাকাছি রয়েছে। শেষে আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে ক্লাব তাকে যথাযথ সম্মান দেয়নি।’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৬ গোল করেছেন সালাহ। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলক্রোয়েশিয়ামিশরলাভরেনলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT