বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল (৮ অক্টোবর) মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলমান আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সুনামগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত ২ সেপ্টেম্বর একটি মামলা করেন আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আহমদ। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক তিন এমপিসহ ৯৯ জনকে আসামি করেন। এ মামলায় মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র্যাব।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মহিবুর রহমান মানিক।







