চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিসোর্টে আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার সাবেক সচিব শফিকুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
ছবি: সংগ্রহীত

ছবি: সংগ্রহীত

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত তার মালিকানাধীন রিসোর্ট ‘আনন্দলোক ইকো রিসোর্ট’ থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, মামলার পর থেকেই তিনি ওই রিসোর্টে আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, শফিকুল ইসলামকে ঢাকায় এনে শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজই (মঙ্গলবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, শফিকুল ইসলামের সঙ্গে আরও সাতজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকেও গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত কয়েকজন আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন।

Reneta

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই সভায় ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কাজ করার ঘোষণা দেয় এবং দেশের জনগণকে সঙ্গে নিয়ে ‘জাতির অর্জনকে মুছে ফেলার ষড়যন্ত্র রুখে দেওয়ার’ প্রস্তুতির কথা জানায়।

ঘটনাস্থল থেকে কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ। পরদিন (২৯ আগস্ট) শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসাবেক সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় সরকারের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জুন ২৭, ২০২৬

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীর লাশ’ বিষয়ে যা জানালো পুলিশ সদরদপ্তর

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কিডনি প্রতিস্থাপন উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT