অপরাধ

ফেনসিডিলসহ সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আটক

আটক ব্যক্তিরা রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও পুলিশ সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনসিডিলসহ আটক ব্যক্তিরা রেলমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা ও পুলিশ সদস্য, পুলিশি অভিযানের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই জনকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকায় থেকে বুধবার ৪ ডিসেম্বর রাতে তারা আটক হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার দীপঙ্কর রায় ওরফে মিঠু (৩৫) ও ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মনছুর আলী (৪০)। তাদের মধ্যে দীপঙ্কর রায় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকায় মাদক কেনা-বেচার খবর জানতে পেরে অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করে পুলিশ।

বিষয়:ফেনসিডিল সাবেক রেলমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…