পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। কয়েকটি মামলায় জামিন নিতে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে আটক করে নিয়ে যায় আধাসামরিক বাহিনী পাকিস্তানি রেঞ্জার্স। প্রধানমন্ত্রী থাকার সময় দুর্নীতি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো।






