চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রোন উড়িয়ে মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপিপুত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৪
অপরাধ
A A
ড্রোন ও রিমোট কন্ট্রোল, বাংলাদেশে নিরাপত্তা ও নজরদারির জন্য ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর অতি গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন উড়িয়ে আটক হন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার ছেলে হোসেন মোহাম্মদ মায়াজ (২৮)। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নববর্ষ উপলক্ষে মানিক অ্যাভিনিউ সড়কে আঁকা আলপনার ছবি ও ভিডিও করতে স্পর্শকাতর এই এলাকায় ড্রোন উড়িয়েছিলেন তিনি।

জাতীয় সংসদ ভবন, পুরাতন বিমানবন্দর, চন্দ্রিমা উদ্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন এবং বঙ্গভবনসহ রাজধানীর ভিভিআইপি ও স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ। গত ১৫ এপ্রিলে করা ভিডিওর ঘটনায় শেরে বাংলা থানা-পুলিশ তাকে আটক করে।

ড্রোন ওড়ানো প্রসঙ্গে হোসেন মোহাম্মদ মায়াজ বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আঁকা আলপনার একটি ভিডিওগ্রাফি ও ছবি তোলার জন্য তিনি পূর্ব অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ড্রোন ব্যবহার করেন। এটি তার অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন তিনি।

এলাকাটির নিরাপত্তার স্বার্থে সচেতন থাকা উচিত ছিল জানিয়ে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও আর কখনো করবেন বলেও অঙ্গীকার করেন মায়াজ।

আইন অনুযায়ী দেশের আকাশ সীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কন্ট্রোলড খেলনা বিমান, ঘুড়ি ও লেজার রশ্মি ব্যবহারে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।

Reneta

রেড জোনে ড্রোন ওড়ানোর বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এডিসি মো. রওশানুল হক সৈকত বলেন, ‘নিরাপত্তার জন্য পৃথিবীর সব দেশেই স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে কঠোর বিধি-নিষেধ আছে। আমাদের দেশেও স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ। এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিরাপত্তার জন্য জরুরি। দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রোন ওড়ানো থেকে সবাইকে বিরত থাকা উচিত।’

এডিসি সৈকত আরও বলেন, ‘বাংলাদেশে ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ অনুযায়ী ড্রোন অপারেশন জোন রয়েছে, যেখানে রেড জোনে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। বিমানবন্দর বা বিশেষ কেপিআই রেড জোনের মধ্যে পড়েছে। বিশেষ অনুমতি ছাড়া রেড জোনে ড্রোন ওড়ানো যাবে না; এ বিষয়ে সকলেরই সচেতন হওয়া জরুরি। যে কোনো দেশের রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে কেপিআইয়ের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত।’

২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে জাপার প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এইচএম গোলাম রেজা। এমপি থাকাকালেই রেজাকে দল থেকে বহিস্কার করেন দলটির তৎকালীন চেয়ারম্যান এইচএম এরশাদ। পরে তিনি বিকল্পধারায় যোগ দেন। বর্তমানে তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড্রোনমুচেলেকাসাবেক এমপিপুত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT