চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক এমপি শফিউলের তিন দিনের রিমান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আদালত
A A
অভিযুক্ত শফিউলের তিন দিনের রিমান্ডের জন্য আদালতে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রউফ নামে এক যুবক নিহতের মামলায় ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর আল মাহমুদ শরীফ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম মিলি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

Banglabid

শুনানি শেষে আদালত তার রিমান্ডের আদেশ দেন। এর আগে বুধবার বিকেলে উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানার সাত নম্বর সেক্টরে গুলিতে রউফ নিহত হয়। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন শফিউল ইসলাম। এফবিসিসিআই ও বিজিএমইয়ে সাবেক সভাপতি তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটতিন দিনের রিমান্ডসাবেক এমপি শফিউল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধুর ক্যান্টিনে আবার পত্রিকা পড়ার সুযোগ

পরবর্তী

দেশের সকল মাঠ-পার্ক-উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধ ও উন্মুক্ত করার দাবিতে সমাবেশ

পরবর্তী
জনতা সমাবেশে অংশগ্রহণকারীরা দেশের মাঠ-পার্ক-উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সকল মাঠ-পার্ক-উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধ ও উন্মুক্ত করার দাবিতে সমাবেশ

বাংলাদেশ ক্রিকেট দল জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেদীর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট, যা বলছেন সোহান

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT