অপরাধ

ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব জোয়ার্দার গ্রেপ্তার

নায়েব জোয়ার্দার এর ছবি, ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব জোয়ার্দার গ্রেপ্তার, ছবি তোলা হয়েছে তার মুখের কাছাকাছি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে জেলার আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৬।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজহারভুক্ত আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বিষয়:গ্রেপ্তার ঝিনাইদহ-১ র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…