অপরাধ

সাবেক এমপি নিখিলের একান্ত সহযোগী গ্রেপ্তার

নিখিলের সহযোগী গ্রেপ্তার, পুলিশ ও জনতার উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখিলের সহযোগী গ্রেপ্তার, ঘটনাস্থলে পুলিশ ও জনতার উপস্থিতি, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী যুবলীগের সক্রিয় সদস্য রিপন আহম্মেদ রিংকুকে (৩০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

তিনি সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী ছিলেন।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গতকাল সোমবার বিকেলে সাড়ে ৫টায় রাজধানী মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রিংকুকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

রিংকু মিরপুর এলাকার কিশোর গ্যাং এর অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত রিংকুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…