বাংলাদেশ

সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব আটক

সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের ছবি, পেশাদার চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের একটি পোর্ট্রেট ছবি, তিনি পেশাদার পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাভার থানার মামলায় ভোলা-৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।

তিনি বলেন, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে আজ সকালে গুলশান থেকে আটক করেছে ডিবি পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

২০১৪ সালে অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরেই তিনি উপমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। একই বছরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

বিষয়:আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…