আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, আজ (৬ সেপ্টেম্বর) ভোরে তাকে আটক করা হয়েছে।
তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান রেজাউল করিম মল্লিক।
কোটা সংস্কার আন্দোলনে মাদারীপুরে নিহত তাওহীদ সন্নামাত হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে।








