অপরাধ

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ছবি, গ্রেপ্তার সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ছবি, গ্রেপ্তার সংক্রান্ত খবরের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন: সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

এর আগে রোববার বিকেলে সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাবের হোসেন চৌধুরী সর্বশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।

বিষয়:গ্রেপ্তার ডিবি পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…