সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো লাবু তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
সোমবার মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যার মিডিয়া জানিয়েছে: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদার’কে মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
গত ৫ আগস্ট সরকার পতনের পর তারা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তারা মৌলভীবাজারে অবস্থান করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র্যাব।










