অপরাধ

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

নেতা মোস্তাফিজুর রহমানের হাসিমুখের ছবি, পেশাদারী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা মোস্তাফিজুর রহমানের একটি পোর্ট্রেট ছবি, তিনি হাসছেন এবং পেশাদার পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে হোসেনপুর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিল হামলার ঘটনার সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হোসেনপুর থানা পুলিশ।

আব্দুল কাইয়ুম খোকন টানা দু-বার হোসেনপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২১ সালে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নিবার্চনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি সাবেক সদস্য।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে থাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…