চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ভূমিমন্ত্রী আছেন লন্ডনের ‘১৪ মিলিয়ন ডলারের’ বাড়িতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বর্তমান অবস্থান লন্ডনে। তিনি লন্ডনের একটি বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। অবস্থানরত ওই বাড়িটির মূল্য প্রায় ১৪ মিলিয়ন ডলার। তার বিরুদ্ধে যুক্তরাজ্যে মিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে।

সম্প্রতি কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার ইনভেস্টিগেশন ইউনিট (আই-ইউনিট) এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ছাড়াও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের আরও কয়েকশ অ্যাপার্টমেন্ট আছে। সাইফুজ্জামান ও তার স্ত্রীর সম্পদ জব্দের বিষয়ে দুদক ইতোমধ্যে আদালত থেকে আদেশ পেয়েছে। এর ফলে এই দম্পতির মালিকানাধীন অ্যাপার্টমেন্টগুলো আদালতের আদেশের আওতায় পড়েছে।

সম্প্রতি আল জাজিরার এক প্রতিবেদনে প্রকাশিত ভিডিও ক্লিপে দেখা যায়, সাইফুজ্জামান তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্লকে হাঁটছেন। প্রতিবেদনে বলা হয়, সেখানে তার ৯ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ৬টি সম্পত্তি রয়েছে। এগুলো যুক্তরাজ্যের তার সম্পত্তির একটি অংশ মাত্র।

কয়েক সপ্তাহের দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বিক্ষোভকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কয়েকশ বিক্ষোভকারী নিহত হন। এ পরিস্থিতিতে শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। তার অন্যতম একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন সাইফুজ্জামান।

সাইফুজ্জামানের বৈশ্বিক সম্পত্তি সাম্রাজ্য নিয়ে গত সেপ্টেম্বরে ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল-জাজিরা। সেই প্রতিবেদন অনুযায়ী, তার সম্পত্তির মূল্য আনুমানিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।

Reneta

নতুন ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, ২০২৩ সাল পর্যন্ত দুবাইতে ২৫০টিরও বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে ভূমিমন্ত্রীর। এগুলো মূল্য ১৪০ মিলিয়ন ডলারেরও বেশি। তার স্ত্রীও দুবাইতে আরও ৫০টি সম্পত্তির মালিক, যার মূল্য ২৫ মিলিয়ন ডলার।

বিশ্বব্যাপী এ দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৬০০-এরও বেশি। এর মধ্যে শুধু সংযুক্ত আরব আমিরাতেই রয়েছে প্রায় ১৭০ মিলিয়ন ডলার।

দেশের মুদ্রা নীতি অনুসারে একজন ১২ হাজার মার্কিন ডলারের বেশি মুদ্রা দেশের বাইরে নিতে পারবে না। সেখানে তিনি এ আইন ভঙ্গ করেছেন। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি তার অফশোর সম্পত্তির বিষয়ে ঘোষণা দিতে ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচারের অভিযোগ তদন্ত করতে গিয়ে দম্পতির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং তাদের দেশ ত্যাগে বাধা দিয়েছে।

সাবেক মন্ত্রী আল জাজিরাকে বলেন, তার সম্পদ বাংলাদেশের বাইরে বৈধ ব্যবসা থেকে এসেছে এবং তিনি কোনো অন্যায় কাজ করেননি। তিনি এসব তদন্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। তার স্ত্রী রুখমিলা জামান এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১৪ মিলিয়ন ডলারের বাড়িসাইফুজ্জামান চৌধুরীসাবেক ভূমিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT