চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানার মামলায় সাভারের নবীনগর এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ঝিনাইদহে জামায়াতে ইসলামির কর্মী আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে।

নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

ঝিনাইদহ-২ আসন (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব আলম সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

Reneta

তাহজীব আলম সিদ্দিকীর বাবা নূরে আলম সিদ্দিকী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

সাবেক এই এমপি ডোরিন পাওয়ার লিমিটেডের মালিক, যেটিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ‘মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড’ নামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঝিনাইদহের সাবেক এমপিতাহজীব সিদ্দিকী গ্রেপ্তারর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতার বাংলাদেশে দায়িত্ব পেল ইমেকার্স

মে ৫, ২০২৬

মার্কিন অভিযানে হরমুজে ডুবেছে ইরানের সাতটি ছোট দ্রুতগামী নৌযান

মে ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল

মে ৫, ২০২৬

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT