বাংলাদেশ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ গ্রেপ্তার

নূরুল মজিদ মাহমুদ পুলিশের নিরাপত্তায়, গ্রেপ্তারি পরোয়ানা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ, নিরাপত্তা বাহিনী surround করে রেখেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে নুরুল মজিদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ১০ম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বিষয়:নূরুল মজিদ মাহমুদ র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…