অর্থনীতি

ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার

ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার, সাংবাদিকদের সাথে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে দুদকের একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

গত ২ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে।

মামলার এজাহারে মাসুদ বিশ্বাসের নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং স্ত্রী কামরুন নাহারের নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের কথা বলা হয়েছে।

বিষয়:বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ মাসুদ বিশ্বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…