চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক কারাগারে

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:১৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের কক্সবাজার জেলার পাবলিক প্রসিকিউটর ( পিপি ) মোহাম্মদ সিরাজ উল্লাহ। মামলার বাদী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাসিন্দা।

মামলার নথির বরাতে দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ উল্লাহ বলেন, ২০১৪ সালে মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ একটি দল অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২৩ কোটি টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি এ কে এম কায়সারুল হক বাদী হয়ে জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ নভেম্বর জেলা ও দায়রা জজ আদালতে একটি এজাহার দায়ের করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদকে পাঠান।

পরে দুদক তদন্ত করে গত ২০২৪ সালের ১১ নভেম্বর নতুন করে ২৩ জনকে অভিযুক্ত করে মোট ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরবর্তীতে গত ২১ জানুয়ারি আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে প্রধান আসামি কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিনসহ সকল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, রোববার মামলার প্রধান আসামি রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানী শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার বাদী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী জানান, মামলাটি দায়েরের পর প্রধান আসামিসহ অন্যান্য অভিযুক্তরা নানা জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এমনকি তৎকালীন জেলা ও দায়রা জজকে বশীভূত করে এজাহারে পুনঃলিখন করে আসামির নাম পরিবর্তনের পাশাপাশি নানা অনৈতিক পন্থা অবলম্বন করেছেন। উল্টো বাদীকে হয়রানি করতে একাধিক মিথ্যা মামলাও দায়ের করেছেন।

Reneta

এখন আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে জানান, আদালতের কাছে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকারাগারজেলা-প্রশাসক
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জুলাই ৪, ২০২৬

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT