জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক দুটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে ঢাকার পৃথক দুই আদালত এই রায় দেন। অন্যদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে ৪দিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।








