নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাবেক চেয়ারম্যান খাইরুল কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে খাইরুল কবিরের নেতৃত্বে বারহাট্টা এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও লুটপাট হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বারহাট্টা থানায় একটি মামলা করেন আশিক মিয়া নামের এক ব্যক্তি। এ ছাড়া আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণেরও অভিযোগ আনা হয়েছে খাইরুল কবিরের বিরুদ্ধে। পরে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।








