ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর বহিষ্কৃত

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিনের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার ২৯ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিনের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল এবং তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






